বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভায় এমপি আবু জাহির ॥ নৌকা সবসময় সাধারণ মানুষের কথা বলে

  • আপডেট টাইম বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকা সমৃদ্ধির প্রতীক। নৌকা বিজয়ের প্রতীক। এই নৌকার প্রতি জনগণের ভালবাসা ছিল বলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করতে পেরেছিলেন। নৌকার প্রতি জনগণের ভালবাসা ছিল বলেই দেশনেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছেন। আগামীতে দেশকে উন্নত দেশে পরিণত করার জন্য শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকাকে ভালবেসে আবারো বিজয়ী করুন। এই নৌকা সবসময় সাধারণ মানুষের কথা বলে।
গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, বিগত ১০ বছরে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আমাকে আপনারা বিজয়ী করেছিলেন বলে দিনরাত কাজ করে অবহেলিত হবিগঞ্জকে আলোকিত হবিগঞ্জ করেছি। আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। তাই এই মাটির সন্তান হিসেবে আপনাদের দোয়া, ভালবাসা এবং ভোট প্রত্যাশা করছি।
তিনি বলেন, আপনারা যখনই আমার কাছে এসেছেন, আমি সাধ্যমত আপনাদের কথা শোনে কাজ করার চেষ্টা করেছি। আবার আমি যখন, আপনাদেরকে আহহ্বান করেছি, আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন। আপনাদের সাথে আমার ভালবাসার সম্পর্ক। এই সম্পর্ক চিরদিন অটুট থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জবাসীর সেবা করে যেতে চাই। মনে রাখবেন, আমি আপনাদের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। আপনাদের দোয়া এবং ভালবাসায় এই ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়েছে। তবে ষড়যন্ত্রকারীরা এখনও বসে নেই। তারা আপনাদেরকে মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হবে। আপনারা এই অপপ্রচারে কান না দিয়ে, ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এটাই আমার প্রত্যাশা।
নির্বাচনী প্রচারণা সভা ও গণসংযোগকালে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন- সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, আলহাজ্ব আরব আলী, মশিউর রহমান শামীম, আক্রাম আলী, আব্দুর রহমান, সাইদুর রহমান, চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, মীর জালাল, শেখ সেবুল আহমেদ, মনির হোসেন সুমন, রফিক আহমেদ, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, জাহির মিয়া, আহাম্মদ আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় মুরুব্বীয়ান ও যুব সমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com