সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জের প্রচারণা অনুষ্ঠানে ডা. জীবন ॥ জনগণ ভোটের সুযোগ পেলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত

  • আপডেট টাইম বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদের ধানের শীষ মার্কার সমর্থনে আজমিরীগঞ্জ এর বিভিন্ন এলাকায় পথসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন জনগণকে ভয় না দেখিয়ে নির্ভয়ে ভোট দেয়ার সুযোগ করে দিন। মানুষ ভোট দেয়ার সুযোগ পেলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। গতকাল সকাল সাড়ে ১১ টায় আজমিরীগঞ্জ শিবপাশা বাজারে বিপুল সংখ্যক নেতাকর্মী ও এমপি প্রার্থী আব্দুল বাছিত আজাদকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন ডা. জীবন। এরপর বেলা ১ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের সাথে সাক্ষাত করে গণগ্রেফতার বন্ধ করার উদ্যোগ নেয়ার আহ্বান জানান ডা. সাখাওয়াত হাসান জীবন, প্রার্থী আব্দুল বাছিত আজাদ, জাসাস এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশারফ আহমেদ ঠাকুর, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম ফারুক, বানিয়াচং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বকুল, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বশীর আহমদ, যুগ্ম আহ্বায়ক ওয়ারিশ উদ্দিন খান। এসময় ইউএনও বলেন, নির্বাচনী মাঠে সবার জন্য সমান সুযোগ রয়েছে। নেতাদের বিনা ওয়ারেন্টে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, এধরনের অভিযোগ থাকলে লিখিতভাবে অবহিত করতে হবে। বেলা ২ ঘটিকায় আজমিরীগঞ্জে গোলাম ফারুকের সভাপতিত্বে এক পথসভায় ডা. জীবন প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ, মোশারফ আহমেদ ঠাকুরসহ সহ দুই উপজেলার ২০ দলীয় জোট নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ। এরপর বিকালে জলসুখা বাজার, পিরোজপুর বাজারে গণসংযোগ ও পথসভায় অনুষ্ঠিত হয়। রাতে বানিয়াচং পাড়াগাও বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সবকটি কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং খেলাফত মজলিস সভাপতি মাওলানা শফিকুর রহমান, জামাত সেক্রেটারী তাসলিম আলম, জমিয়তের সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল ইউসুফি, খেলাফত মজলিস সেক্রেটারী ফারুক আনসারী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com