বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঐক্যফ্রন্ট প্রার্থীর সংবাদ সম্মেলন বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানার ওসি প্রত্যাহারের দাবী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৬৬৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক ও আজমিরীগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হকের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেফতার-নির্যাতনের অভিযোগ এনে তাদের প্রত্যাহারের দাবী জানিয়েছেন হবিগঞ্জ-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী খেলাফত মজলিস’র কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। গতকাল সোমবার সকাল ১১টায় নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করে বলেন, এ ব্যাপারে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ওসি রাশেদ মোবারক ও নাজমুল হক এর সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় উল্লেখ করে তারা বলেন, নির্বাচনের সুন্দর পরিবেশ বিদ্যমান রয়েছে। কাউকে অহেতুক গ্রেফতার কিংবা হয়রানী করা হচ্ছে না। তবে পুরাতন মামলায় কারো বিরুদ্ধে ওয়ারেন্ট থাকলে তাকে তো গ্রেফতার করতেই হবে। এটা আমাদের নিয়মিত অভিযান। এটা সব সময়ই চলমান থাকে। সংবাদ সম্মেলনে প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বানিয়াচং উপজেলা বিএনপি’র আহবায়ক মুজিবুল হোসেন মারুফ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ আহমেদ ঠাকুর, বানিয়াচং উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শফিকুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, বিএনপি’র যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বকুল, ওয়ারিশ উদ্দিন খান, জামায়াতের সাধারণ সম্পাদক তাসলীম আলম মাহদী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com