বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কলিমনগরে দুর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় পিকআপ ভ্যানের চাপায় শাহেদ আলী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক তৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ব্যক্তি শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম চরহামুয়া গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র। গতকাল বুধবার সকাল ৮টায় দুর্ঘটনা ঘটে। জানা যায়, উল্লেখিত সময়ে হবিগঞ্জ শহর থেকে একটি পিকআপ ভ্যান শায়েস্তাগঞ্জের যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে কলিমনগর এলাকায় যাওয়া মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে উঠে যায়। এতে ঘটনা স্থলেই শাহেদ আলীর মৃত্যু হয়। অন্য আহতদের মধ্যে দুলাল মিয়া (৪২), আব্দুল হাসিম (৫২), বিদ্যুৎ চৌধুরী (৩৪) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘন্টাখানেক পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আশঙ্কাজনক অবস্থায় হাসিম ও বিদ্দুতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com