শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাট মাদ্রাসার অধ্যক্ষকে কেন্দ্র সচিব থেকে অব্যাহতি

  • আপডেট টাইম সোমবার, ৭ এপ্রিল, ২০১৪
  • ৫১৭ বা পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার ॥ তথ্য গোপন করে পুত্রের পরীক্ষার কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব নেয়ায় চুনারুঘাট হাজী আলিম উল্লাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফছার আহমদকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে কেন ব্যবস্থা নেয়া হবে না এর কারণ জানতে চেয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আলীম উল্লাহ মাদ্রাসার আলিম পরীক্ষার কেন্দ্র হিসেবে পরীক্ষা চলছে। ওই কেন্দ্রে আলীম পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পান হাজী আলীম উল্লাহ মাদ্রাসার অধ্যক্ষ আফছার আহমেদ। পরীক্ষার নীতিমালা অনুযায়ী কোন শিক্ষক কিংবা অধ্যক্ষের সন্তান যদি পরীক্ষার্থী হয় তবে তিনি কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করতে পারবেন না। কিন্তু চুনারুঘাট হাজী আলিম উল্লাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফছার আহমদের পুত্র সায়হাম ওই কেন্দ্রে আলীম পরীক্ষার্থী হলেও তথ্য গোপন করে তিনি কেন্দ্র সচিবের দায়িত্ব গ্রহন করেন। গতকাল রবিবার ইংরেজি পরীক্ষা চলাকালীন জেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট নিয়োগ করে এর সত্যতা পান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান তাৎক্ষণিক অধ্যক্ষ আফছার আহমদকে কেন্দ্র সচিব থেকে অব্যাহতি প্রদান করেন। এবং নূর মুহাম্মদপুর দারুল ইসলাম রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মনছুর আহমদকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করেন।
অন্যদিকে ইংরেজী পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি আছ করতে পেরে নকল ঘিলে ফেলায় ওই কেন্দ্রে আলীম উল্লাহ মাদ্রাসার এক মহিলা পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com