শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

আজ চুনারুঘাট মুক্ত দিবস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আজ ৬ ডিসেম্বর। চুনারুঘাট হানাদার মুক্ত দিবস। এদিন চুনারুঘাট শক্রমুক্ত হয়েছিল। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর রাতে চুনারুঘাটের সীমান্ত এলাকা থেকে মুক্তিযোদ্ধা এডঃ তোরাব আলী খন্দকার, মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মুক্তিযোদ্ধা আব্দুল গফফার এর নেতৃত্বে শত শত মুক্তিযোদ্ধা উপজেলা শহরের দিকে সাড়াশী আক্রমন করে। ৬ ডিসেম্বর ভোরে পাকিস্তানী দোসর রাজাকার, আলবদর, আল শামস উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে পালাতে শুরু করে এবং পাক সেনারা শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়। ৬ ডিসেম্বর সকালে তৎকালীন সিও অফিসের সামনে স্বাধীনতার লাল সবুজ পতাকা উত্তোলন করেন মরহুম মুক্তিযোদ্ধা সানু মিয়া চৌধুরী, মরহুম মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ পিসিও, মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মন্নান সরকারসহ অসংখ্য মুক্তিযোদ্ধা। দিনটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড নানা কর্মসূচীর আয়োজন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com