শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

বানিয়াচঙ্গে কুমড়ি গ্রামে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কুমড়ি গ্রামে প্রবাসী স্ত্রী ৩ সন্তানের জননী হাফিজা খাতুন (৩০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে হাফিজা বিষাক্রান্ত অবস্থায় ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়।
হাফিজার পরিবার জানায়, আজ থেকে ১০ বছর আগে কুমড়ি গ্রামের ইদু মিয়ার পুত্র মালয়েশিয়া প্রবাসী লিলু মিয়া (৩৫) এর সাথে হাফিজার বিয়ে হয। বিয়ের পর তাদের কুলজুড়ে ৩টি সন্তান জন্ম গ্রহণ করে। সম্প্রতি লিলু দেশে এসে পরকিয়ায় আসক্ত হয়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয। দুই মাস আগে আবার বিদেশ চলে যায়। বিদেশ গিয়ে হাফিজার দেবর মিজানুর রহমানের সাথে পরিকিয়া সম্পর্ক আছে বলে বাড়িতে প্রচার করে। এ নিয়ে হাফিজার মধ্যে ক্ষোভ দেখা দেয়। এই অপমান সইতে না পেরে হাফিজা বিষপান করে। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com