বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অভিযান চালিয়ে গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দেওরগাছ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হল, চুনারুঘাট উপজেলার নয়ানী বনগাঁও গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে মীর হোসেন (৪৮) ও একই গ্রামের কেনু মিয়ার ছেলে রানা মিয়া (৩৫)। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৬ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের পর বিকেলে ওই দুই জনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com