বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে রেলষ্টেশন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
  • ৬০২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে ষ্টেশনের দক্ষিণ পাশ থেকে অজ্ঞাত যুবক (১৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার ডান পা শরীর থেকে সম্পুর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ওই যুবক রাতে কোনো ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন ওই স্থানে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে দুপুর ১২টার দিকে রেলওয়ে পুলিশের শ্রীমঙ্গল থানার লোকজন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান। শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, উদ্ধারকৃত লাশের দাবিদার হিসেবে এখনো কেহ আসেনি। বিকাল ৩টা পর্যন্ত লাশের কোনো পরিচয়ও পাওয়া যায়নি। তিনি আরো জানান, অসাবধানতাবশতঃ ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com