বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর উপজেলার ২৩’শ প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
  • ৬৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের উন্নয়নে সরকারের চেষ্টা অব্যাহত রেখেছে। যার ফলশ্র“তিতে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এক সময় কৃষকগণ সারের পিছনে হন্যে হয়ে ঘুরছে। বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকারের গণমুখি নীতির ফলে সার কৃষকদের পেছনে ঘুরছে। সরকার ১০ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরনে কর্মসূচী গ্রহণ করে শিক্ষা প্রসারে আমল পরিবর্তন আনয়ন করেছে। গতকাল হবিগঞ্জ সদর উপজেলার বিনা মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হবিগঞ্জ লাখাই নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। গত শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও অলক কুমার চন্দ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উদ্ভীদ সংরক্ষন বিশেষজ্ঞ মোঃ জাকির হুসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.আব্দুল আহাদ ফারুক, সাধারন সম্পাদক আঃ রশিদ তালুকদার ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম, চেয়ারম্যান মোঃ সাহেব আলী, আবুল কালাম বাবুল, আঃ আওয়াল তালুকদার, ফরহাদ আহম্মেদ আব্বাস। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মোঃ আলমগীর খান সাদেক, নেতা রফিক মিয়া, আব্দুস সামাদ মেম্বার, ফরিদ মিয়া। সভায় ২২৩০ জন প্রান্তিক চাষীকে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি করে টিএসপি ও এমপিও সার ও ৫ কেজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। প্রত্যেক প্রান্তিক কৃষককে ব্যাংকের মাধ্যমে ৩’শ টাকা করে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com