মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের মোহনপুরে ছাত্রলীগ নেতার বাসায় দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় ছাত্রলীগ নেতার বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনছুর আহমেদ ইদু প্রতিদিনের ন্যায় শুক্রবার গভীর রাতে তার ব্যবসার কাজ শেষ করে বাড়িতে ফিরেন। খাওয়া দাওয়া শেষ করে সে সহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। ভোর রাতে কোন এক সময় কয়েকজন চোর তার বাসার ছিটকিরি ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পায় স্টীলের আলমারী, সিন্ধুক ভাংগা রয়েছে। এতে তাদের সন্দেহ হয়। পরে সদর থানায় খবর দিলে ওসি মুহাম্মদ সহিদুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com