বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জাপা নেতা তৌহিদের বোনের ইন্তেকাল ॥ জেলা জাপার শোক

  • আপডেট টাইম রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ ও সাংবাদিক অপু আহমেদ রওশন এর বোন আয়েশা খাতুন গত শুক্রবার রাত সাড়ে ৯টায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৪২) বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর মরহুমের স্বামীর বাড়ি বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। মরহুমা আয়েশা আক্তার হিয়ালা গ্রামের আক্তার মিয়ার স্ত্রী।
আয়েশা খাতুন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। সংবাদপত্রের প্রদত্ত শোক বার্তা শোক প্রকাশ করেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শংকর পাল, জেলা জাতীয় যুবসংহতির সভাপতি প্রভাষক এস এম লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জালালসহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com