বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহি’র মায়ের ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৭৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি’র মাতা আসিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাধ্যক জনিত কারণে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৭ পুত্র সন্তান ও ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ বাদ জুম্মা মরহুমার গ্রামের বাড়ী বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামের নিশান কোনা ঈদগাহ মাঠে তার জানাযার নামায অনুষ্টিত হবে। এদিকে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি’র মায়ের মৃত্যুক সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি নিলান্দ্রী শেখর টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, সাবেক সহ-সভাপতি পাবেল খান চৌধুরী, বর্তমান সভাপতি সাইদুর রহমান, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ প্রমূখ নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com