বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে শংকর পালের জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল। তিনি গতকাল আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাঈমা খন্দকার ও বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার এর নিকট মনোনয়নপত্র জমা দেন। আজমিরীগঞ্জে মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা জাপা সভাপতি একেএম রব চৌধুরী মসনু, সাধারণ সম্পাদক কাপ্তান সারোয়ার, পৌর জাপার আহ্বায়ক আব্দুল্লাহ ফারুক খান, সদস্য সচিব মিলাদ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক তাপস রায়, রাখেশ শর্মা, রাংকু রায়, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব। বানিয়চঙ্গে মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন উপজেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি মকছুদুজ্জামান খান, জেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক শেখ জালাল, জাপা নেতা আঙ্গুর মিয়া, পিয়ানুর আহমেদ হাসান, ইউসুফ মিয়া, হবিবুর রহমান হবিব প্রমূখ। মনোনয়নপত্র দাখিলকালে জাপা নেতা শংকর পাল সরকারের কাছে সুষ্টু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বলেন-পল্লীবন্ধু এরশাদের নির্দেশেই তিনি এ আসনে নির্বাচন করবেন। এজন্য সকলের দোয়া, আশির্বাদ ও সাবির্ক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com