বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-১ ও ৩ আসন থেকে দলীয় মনোনয়ন দাখিল করবেন আতিক

  • আপডেট টাইম বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৬৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসন ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে দলীয় মনোনয়ন দাখিল করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও পার্লামেন্টারী বোর্ডের সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক। তিনি ওই ২টি আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। আজ বুধবার তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। বিশিষ্ট শিল্পপতি জাপা নেতা আতিকুর রহমান আতিক বলেন-২টি আসনে আমাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এজন্য দলীয় মনোনয়ন দেয়ায় আমি দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান জিএম কাদেরসহ পার্লামেন্টারী বোর্ডের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং হবিগঞ্জবাসী দোয়া আশির্বাদসহ সহযোগিতা কামনা করছি। জাপা নেতা আতিকুর রহমান আতিক বলেন-হবিগঞ্জের মানুষের সেবা করার জন্য আমাকে দলের জেলা সভাপতি হিসেবে ২টি আসনে জাতীয় পার্টি মনোনীত করেছেন। হবিগঞ্জের মানুষকে ভালবাসি বলেই এখানে বাড়ি নির্মাণ করেছি এবং ভোটার হয়েছি। পাশাপাশি সব সময় হবিগঞ্জের মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকছি। দীর্ঘদিন ধরে আমি হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com