বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভোক্তা অধিদপ্তরের অভিযান বানিয়াচংয়ের ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের নতুন বাজার এলাকার ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে পরিচালিত এক অভিযানে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় এসব জরিমানা আরোপ করা হয়। এসময় লাইসেন্স ছাড়া ও নিয়ম না মেনে গ্যাস সিলেন্ডার বিক্রির অপরাধে আল মদিনা ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে বুলবুল ফার্মেসিকে ৪ হাজার টাকা, অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য রাজধানী হোটেলকে ২ হাজার টাকা এবং চোরাই ও নকল কসমেটিকস বিক্রির দায়ে দেব স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই ফারুকের নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com