মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গে ৪র্থ শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্কুলে যাওয়ার জন্য নতুন জুতা না কিনে দেয়ায় বিষপানে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্র। শনিবার সকালে হবিগঞ্জের বানিয়াচংয়ে এ ঘটনা ঘটে। তার নাম মো. আবির (১২)। সে খাগাউড়া ইউনিয়নের তাজপুর গ্রামের সরাজ মিয়ার ছেলে স্থানীয় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যায়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আবিরের পরিবারের সদস্যরা জানান, গতকাল শনিবার সকালে আবির তার বড় ভাই মো. সাব্বিরের কাছে নতুন জুতা এনে দেয়ার জন্য বায়না ধরে। জুতা না দিলে সে স্কুলে যাবে না বলেও জানায়। কিন্তু বড় ভাই তাকে পরে জুতা এনে দেবেন বলে জানালে সে অভিমানে ফসলি জমিতে দেয়ার জন্য ঘরে থাকা বিষ পান করে। বিষাক্রান্ত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে পরিবারের সদস্যরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ত্রিলোক চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com