শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

২৩ দলীয় জোটের প্রার্থীর দাবিতে হবিগঞ্জ উপজেলা জমিয়তের মতবিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৬৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা জমিয়ত মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ সদর উপজেলার সদর উপজেলার সহ-সভাপতি শায়েখ সামছুল হুদা মুছার সভাপতিত্বে ও সদর উপজেলা সেক্রেটারী মাওঃ আলী আহমদ ইউসুফীর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসন হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে জমিয়ত মনোনীত প্রার্থী জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলার সম্ভ্রান্ত দ্বীনি পরিবারের সন্তান বিশিষ্ট সমাজসেবক তরুন আলেমে দ্বীন প্রিন্সিপাল হাফেজ মাওঃ মাহবুবুর রহমান চৌধুরী হেলালকে ২৩ দলীয় জোটের প্রার্থী ঘোষণার জন্য নেতৃবৃন্দ জোর দাবী জানান। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জমিয়তের প্রচার সম্পাদক ডাঃ মাওঃ আব্দুল করিম আজহার। বিশেষ অতিথি ছিলেন, জেলা জমিয়তের অর্থ-সম্পাদক মাওঃ শিব্বির আহমদ, সদর উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ সামছুল হক, যুব বিষয়ক সম্পাদক মাওঃ আব্দুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ শাহ আলম, সদস্য মাওঃ তৈয়বুর রহমান প্রমুখ। পরিশেষে সভাপতির দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com