শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

ডাঃ জীবনের ১০ মামলায় জামিন লাভ ফের নতুন মামলায় শ্যোন এরেস্ট

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ৬২২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভের পরও সহসাই মুক্তি পাচ্ছেননা ফের নতুন একটি মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। গত ২০১৭ সালের ২০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় ডা. জীবনের বিরুদ্ধে পুলিশ এসল্ট, বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগ এনে রমনা থানায় পরপর ১০ টি মামলা দায়ের করে পুলিশ। পরে তিনি হাইকোর্ট থেকে সবকটি মামলায় জামিন লাভ করে চলতি বছরের ১৭ অক্টোবর নি¤œ আদালতে হাজির হন। আদালত তাকে জামিন না মুঞ্জুর করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন। কিছুদিন পর সেখান থেকে ডা. জীবনকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। গেল সপ্তাহে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় পর্যায়ক্রমে ১০ টি মামলা থেকেই জামিন লাভ করেন ডা. জীবন। গতকাল বৃহস্পতিবার তিনি বের হয়ে আসার কথা ছিল। কিন্তু ২২ জুলাই রমনা থানার একটি মামলায় গত বুধবার ২১ নভেম্বর তাকে গং আসামী হিসেবে শ্যোন এরেস্ট দেখিয়ে গ্রেফতার দেখানো হয়। ফলে সহসাই তিনি মুক্তি পাচ্ছেননা।
এদিকে ডা. জীবনকে নতুন মামলায় গ্রেফতার দেখানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। দুই উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কগণ প্রতিবেদককে জানিয়েছেন, ডা. জীবনের জনপ্রিয়তায় ভীত হয়েই তাকে একের পর এক কাল্পনিক মামলায় জড়ানো হচ্ছে। তাদের দাবি তাকে কারাগারে বন্দি রেখে প্রতিপক্ষের কোন লাভ হবেনা। জেলে থেকেই দুই উপজেলার জনগণের সমর্থনে তিনি বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com