বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে য়ুক্তরাষ্ট্র প্রবাসী রব এ চৌধুরীর এক লাখ টাকা অনুদান

  • আপডেট টাইম শনিবার, ৫ এপ্রিল, ২০১৪
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব উন্নয়নে এক লাখ টাকার অনুদান প্রদান করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ষ্টেট রিয়েল এষ্টেট এসোসিয়েশনের পরিচালক রব এ চৌধুরী। গতকাল বিকেলে এ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকুর পরিচালনায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রব এ চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক মানব জমিনের ষ্টাফ রিপোর্টার মোঃ আমির হোসেন, হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, আমাদের সময় প্রতিনিধি রুহুল হাসান শরীফ, এনটিভি প্রতিনিধি হারুনুর রশীদ চৌধুরী, সমকাল প্রতিনিধি শুয়েব চৌধুরী, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক এম এ হালিম, বাসস প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোঃ জিয়া উদ্দিন দুলাল ও প্রেসক্লাবের প্রাক্তন সদস্য যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান শাহীন প্রমূখ। অনুষ্টানে কোরআন তেলাওয়াত করেন দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ আব্দুস শহীদ।
প্রধান অতিথির বক্তব্যে রব এ চৌধুরী বলেন, বর্তমান যুগে মিডিয়া হচ্ছে শক্তিশালী মাধ্যম। মিডিয়া বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি হবিগঞ্জের সাংবাদিকদের পেশাগত দক্ষতার প্রশংসা করে বলেন, হবিগঞ্জের সাংবাদিকরা অতীত ঐতিহ্যকে ধরে রেখে ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রবাসে থেকেও জন্মস্থান হবিগঞ্জকে মনেপ্রানে স্মরন রাখি। তাই হবিগঞ্জের উন্নয়নে কিছু করার প্রয়োজন বোধ থেকেই প্রেসক্লাবের উন্নয়নে সহযোগীতার হাত বাড়িয়েছি। ভবিষ্যতেও এ সহযোগীতা অব্যাহত থাকবে। উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী রব এ চৌধুরী হবিগঞ্জের লাখাই উপজেলার কাটিয়ারা গ্রামের কৃতি সন্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com