বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের পশ্চিম ভাদৈয়ে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ৭৭৭ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামের রইছ আলীর স্ত্রী বলে জানা গেছে। জানা যায়, গতকাল সকাল ১০ টার দিকে নুরেছা বেগম (৫০) বাড়ী থেকে বের হয়ে রিচি গ্রামে সাহেব বাড়ী যান। সেখান থেকে দুপুর ১২ টার দিকে তার মেয়ে জামাই বাসা পশ্চিম ভাদৈ এলাকায় যান। সেখান থেকে বাড়ী ফিরার পথে বিকাল সাড়ে ৪টার দিকে শায়েস্তাগঞ্জ গামী একটি মোটর সাইকেল বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com