বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে গাড়ি চোর চক্রের ৩ সদস্য আটক

  • আপডেট টাইম বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রাম থেকে আন্তঃজেলা গাড়ি চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হল, শায়েস্তাগঞ্জ সাবাশপুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র কাউছার আহমেদ (৩৪), জাহাঙ্গীরের পুত্র মাছুম রানা (২৫) ও ফতেহপুর গ্রামের রাজা মিয়ার পুত্র এমরান (২৮)। গত সোমবার সকালে সিলেট ওসমানীনগর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া থেকে তাদেরকে আটক করে। পুলিশ জানায়, ১৯ অক্টোবর ওসামনীনগর এলাকার নিজকুরুয়া সাকিনস্থ প্রাণ কোম্পানী বিপরীতে মহাসড়ক হতে চুরি হয়ে যাওয়া প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৪৭৫০) এর মালিক মোঃ আবুল কানিয়াত রাহাত (৩২) সিলেট শাহপরান (রঃ) থানায় মামলা দায়ের করেন। এদিকে গত ২৭ এপ্রিল সকাল ১০টার সময় বাড়ী থেকে দয়ামীর বাজারে ডি.এম টাওয়ারের সামনে চুরি হয়ে যাওয়া প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৫-৫২২৫) এর মালিক সিলেট ওসমানী নগর উপজেলার কাউয়ারাই গ্রামের মোঃ এমদাদুর রহমান (৩২) মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com