বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সভাপতির পদত্যাগ, সম্পাদকের অব্যাহতির আবেদন ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কমিটি ভেঙ্গে দিয়েছেন এরশাদ

  • আপডেট টাইম শনিবার, ৫ এপ্রিল, ২০১৪
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহা সংকটে আবর্তিত হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। গত ৩ মার্চ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে মেয়াদ উত্তীর্ণ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কমিটি ভেঙ্গে দেন। এবং আগামী ৭দিনের মধ্যে জেলা জাপার নতুন কমিটি গঠন করা হবে। জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক গত ১ এপ্রিল সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। অপর দিতে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার এর নিকট ব্যক্তিগতভাবে দেখা করে জেলা জাপার সাধারণ সম্পদকের পদ থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ জানিয়েছেন। এ অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ মেয়াদ উত্তীর্ণ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কমিটি ভেঙ্গে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com