বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। আটক দুই মাদক ব্যবসায়ী হচ্ছে-বাহুবল উপজেলার মিরপুর গ্রামের ইমান আলীর ছেলে জুয়েল মিয়া (২৬) ও চুনারুঘাটের কালিশিরি গ্রামের আলী হোসেনের ছেলে তাহের মিয়া (২৫)। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে চুনারুঘাট থানাধীন গাজীগঞ্জ বাজারে হাজী আসাদুল্লাহ ভেরাইটিজ ষ্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-৯ সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। আভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন গাজীগঞ্জ বাজারে হাজী আসাদুল্লাহ ভেরাইটিজ ষ্টোর এর সামনে থেকে ৩০ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ উল্লেখিত দুইজনকে আটক করেন। তারা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে চুনার”রুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com