বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিএনপি নেতা এনামুল হক সেলিমের মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট টাইম সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৬৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জননেতা তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন, বাংলাদেশের গনতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে হবিগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী হবিগঞ্জ জেলা বিএনপি’র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্র-সংসদ এর নির্বাচিত সাবেক জিএস, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নির্বাচিত সাবেক ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোঃ এনামুল হক সেলিম জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃন্দকে সাথে নিয়ে গতকাল বিকালে হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার এর কার্যালয় থেকে মনোনয়ন পত্র ও ভোটার তালিকার সিডি ক্রয় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপি সদস্য ও জেলা ওলামাদল সভাপতি ক্বারী মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওঃ কাশেম বিল্লাহ্ নোমান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম মতিন, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা ২৮ এর সর্দার এমএ মন্নান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জেলা তাঁতীদল নেতা মুকিম চৌধুরী, যুবদল নেতা এমদাদ ঠাকুর চৌধুরী, সদর উপজেলা বিএনপি সদস্য মোঃ সফিকুল সফিক, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা শাহিনুর রহমান শাহিন, মহিবুল ইসলাম সোহেল, মোঃ আব্দুর রউফ, মজনু শাহ্, তাঁতীদল যুগ্ম আহবায়ক একে এম রাজিব, লিটন সরকার, শংকর বনিক, আবুল কালাম, কামাল আহমদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ফয়সল, সহ-সাধারন সম্পাদক সোয়েব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ শামীম ওসমান, আবুল কাশেম শুভ, সদর উপজেলা তাঁতীদল আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, যুগ্ম আহবায়ক মীর কামরুজ্জামান রুবেল, মোঃ নুরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম কামিল, বিএনপি নেতা আব্দুল মজিদ, সোহেল আরমান, সুজিত রায়, রাখাল সরকার, মোঃ আনিস, রবিন আহমদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com