বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ঘোষণা

  • আপডেট টাইম শনিবার, ৫ এপ্রিল, ২০১৪
  • ৫৪৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন গণজাগরণ মঞ্চের নেতারা।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাদের পক্ষে এ ঘোষণা দেন এসএম শাহীন। একই সঙ্গে ডা. ইমরান এইচ সরকারের ব্যাংক-ব্যালেন্স জনসম্মুখে প্রকাশসহ বিভিন্ন দাবি জানানো হয়। এ সময় তারা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আবির ঘোষ, হাবিবুল্লাহ মেসবাহ, মোহাম্মদ বাবুল, এনামুল কবির স্বপন, কামরুজ্জামান, মুকুল, বুলবুল প্রমুখ। সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।
এদিকে সম্প্রতি, ইমরানের বিরুদ্ধেচাঁদাবাজি, আর্থিক লেনদেনে অসচ্ছতার অভিযোগ এনেছে ছাত্রলীগ। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফেসবুকে গণজাগরণ মঞ্চ এবং ইমরানকে নিয়ে নানা কটুক্তিপূর্ণ মন্তব্য করে।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরশাদুল চৌধুরী তার ফেসবুক ওয়ালে লিখেন, গণজাগরণ কেন্দ্রিক ব্যবসা করে ইমরান প্রায় ৫০ কোটি টাকার মালিক। ইদানিং গাড়ীর মালিক। রাতে পাঁচ তারা হোটেলে ঘুমায়। শাহবাগে বিভিন্ন উপলক্ষে অনুষ্ঠান করে চাঁদাবাজি করে। তার অপকর্মকে ঢাকার জন্য বাম এবং ডানদের সাথে হাত মিলায়।
সূত্র-আমাদের সময়.কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com