মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ৮ম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৬২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, বৃহত্তর সিলেট আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সংগঠক ও মহান মুক্তিযুদ্ধের উত্তর পুর্বাঞ্চলীয় রণাঙ্গনের ৪ ও ৫নং সেক্টরের বেসামরিক উপদেষ্ঠা ও প্রশাসনিক চেয়ারম্যান ৫ বার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীল সদস্য সিলেটের মাটি ও মানুষের নেতা কিংবদন্তী জননেতা দেওয়ান ফরিদ গাজী এমপির ৮ম মৃত্যু বার্ষিকী আজ। ২০১০ সালের ১৯ নভেম্বর বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংসদ সদস্য আওয়ামীলীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়ান ফরিদ গাজীর পরিবারের উদ্যোগে আজ সোমবার কর্মসুচীর আয়োজন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে রয়েছে দুপুর সাড়ে ১২টায় মাজার জিয়ারত ও শ্রদ্ধার্ঘ নিবেদন, বাদ জোহর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাকর্মী এবং মরহুম ফরিদ গাজীর শুভাকাঙ্খি ও অনুসারীসহ আত্মীয় স্বজনদের অংশ নেয়ার আহবান জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী মো. জাফর সাদেক (কয়েছ গাজী), মরহুম দেওয়ান ফরিদ গাজী ১৯২৬ সালের ২রা এপ্রিল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দেবপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দেওয়ান হামিদ গাজী। হযরত শাহ জালাল (রঃ) এর সাথী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ তাজ উদ্দীন কুরেশী তাদের পূর্ব পুরষ। ১৯৫৩ থেকে ১৯৫৫ পর্যন্ত সিলেটের প্রাচীনতম ‘সাপ্তাহিক যুগভেরী পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৪২ সালে কুইট ইন্ডিয়া’ আন্দোলনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে যোগদান করেন। তিনি আসাম প্রাদেশিক মুসলিম ছাত্র ফেডারেশনের সহ-সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৫ সালে আসামে বাঙ্গাল খেদাও আন্দোলন, ১৯৪৬ সালে গণভোট, ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুথান, ১৯৭১ এর মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভৃমিকা পালন করেন তিনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে রাজনীতি শুরু করা এই রাজনীতিক ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে সিলেট-১ আসন থেকে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন। বঙ্গবন্ধু সরকারের স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে বানিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জÑবাহুবল) আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন এবং বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com