বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষে আহত ৪০

  • আপডেট টাইম শনিবার, ৫ এপ্রিল, ২০১৪
  • ৫৮৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকালে দু’দলের মধ্যে দু’ঘন্টা ব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের ব্রাহ্মনবাড়ীয়া, মাধবপুর, নাসিরনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়-শিমুলঘর গ্রামের জাহেদ মেম্বার ও কালু মিয়ার লোকজনের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘন্টা ব্যাপি সংঘর্ষে মহিলা সহ কমপক্ষে ৪০ জন আহত হয়। গুরুতর আহত আজিজুল মোল্লা (২৫), নজরুল (৩২), সাজু (২০), শফিকুল (৩০), মাহফুজ চৌধুরী (৮০), শানু মোল্লা (৬০), নুর নাহার (৩০), জোৎসনা বেগম (১৮), রুবেল মিয়া (১৭), আতাউর (২৮), আবুল বাশার চৌধুরী (৩৫), মতি মোল্লা (৬০), অলি মিয়া (৩৫), দুলাল মিয়া (৩৫), তোফাজ্জল (১৩), জাহেদ মেম্বার (৬০), শাহাব উদ্দিন (৩০), হারুন মিয়া (৩৫), বাছির মিয়া (৩০), লাল খা (৪০), সুমন (২০), শাহাব উদ্দিন (২৫), আশ্রাব উদ্দিন (৩০), জাহির মিয়া (৩২), হারু মিয়া (৩৫), ফালু মিয়া (৪৫), শাহ আলম (২০ ), রুবেনা (২৫), রিনা বেগম (২৩), রহমান (২০), তোফাজ্জল (২৮), জহিরুল ইসলাম (২৬), দিয়ারিশ (৪৫) ও ছোয়াব (৫০)কে মাধবপুর, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাদশা আলম জানান-খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com