রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

আরএফএল-বেস্ট বাইকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের ওলিপুর শিল্পপার্ক এলাকার আরএফএল-বেস্টবাইয়ের আউটলেটকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যের গায়ে মূল্যে লেখা না থাকা, বৈধ আমদানিকারকের ট্যাগ না থাকা, উৎপাদনকারীর নির্ধারিত মূল্যের উপর নিজেদের নির্ধারিত মূল্যের ট্যাগ বসানোসহ পণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে এ জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এক অভিযান চলাকালীন সময়ে প্রতিষ্ঠানটির এসব অপরাধ ধরা পড়ে।
ভুক্তভোগীদের বরাত দিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, আউটলেটটি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এ ধরণের অপরাধ করে আসছে যা ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৩৭ ও ৪০ ধারার চরম লঙন বলে বিবেচিত। এসময় অধিদপ্তরের পক্ষ থেকে আরএফএল-বেস্টবাই কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়া হয় এবং একই অপরাধের পুনরাবৃত্তি হলে দ্বিগুণ দণ্ড আরোপ করা হবে বলেও হুশিয়ার করে দেওয়া হয়। এছাড়াও একই দিনে ব্রাহ্মনডোরা ইউনিয়নের ফুরাইকলা বাজারে ওজনে কম দেওয়ার দায়ে মা কৃষি ডিপার্টমেন্টাল স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com