বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গাছ বোঝাই ট্রাক চাপায় মহিলাসহ নিহত ২

  • আপডেট টাইম শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪
  • ৫৯৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের সড়ক ও জনপথের ডাকবাংলোর সামনে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টা দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ২ জন নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই দিন বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি গাছ ভর্তি ট্রাক (চট্রমোট্রো -ট- ১১-৩০৩৪) উল্লেখিত এলাকায় আসলে দায়িত্বরত ট্র্যাফিক পুলিশ ট্র্যাকটি দাঁড়ানোর জন্য সিঙ্গনাল দেয়। ট্র্যাকটি সিঙ্গনাল অমান্য করে না দাঁড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের দাড়িয়ে থাকা সরাইল উপজেলার রসুলপুর গ্রামের মনটু মিয়ার স্ত্রী দেলোয়ার বেগম (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার ফুড লিংক বিস্কুট কোম্পানীর মার্কেটিং সুপার ভাইজার চাটকিল উপজেলার শংকরপুর গ্রামের মৃত হাসমত উল্লার ছেলে নুর হোসেন (৪০) নামে এক ব্যাক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। মূর্মূর্ষ অবস্থায় নূর হোসেনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ সময় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়কের অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দু পাশে যানজটের সৃষ্টি হয়। রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকা পরে। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ’র নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com