শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাসের সন্ধান ॥ আতংক

  • আপডেট টাইম শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে অজনা আতংক বিরাজ করছে। গতকাল শুক্রবার সকালে সরেজমিনে আলাপকালে স্থানীয়দের কাছ থেকে এমন তথ্য পাওয়া যায়। স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ১নং বড় ভাকৈর ইউনিয়নের চরগাঁও গ্রামের মিন্টু মিয়ার বাড়িতে টিউবওয়েল স্থাপনের জন্য শ্রমিকরা পাইপ বসানোর কাজ করে। সে সময় পাইপ ১৪৫ ফুট গভীরে যাওয়ার পর হঠাৎ করেই সম্পূর্ণ পাইপ উপর দিক দিয়ে উঠে আসে। এরপর সেখান থেকে আগুণের লেলিহান শিকা বের হতে থাকে। পরে সেখানে গোবর দিয়ে গর্ত আটকে দেয়া হয়। এ সময় পাশ্ববর্তী পুকুরে পানিতে ভলকানো দেখা যায় এবং বিকট ভাবে শব্দ হতে থাকে। এদিকে এঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতংক সৃষ্টি হয়।
এ ব্যাপারে বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও স্থানীয় বাসিন্দা চরিত্র মোহন দেবনাথ বলেন, খবর পেয়ে এসে দেখতে পাই গ্যাস উপর দিক দিয়ে প্রকটভাবে শব্দ করে উঠতেছিল। পরে গোবর দিয়ে গর্তের মুখ বন্ধ করে রাখা হয়। উল্লেখ্য, গত প্রায় ৮-১০ বছর পূর্বে একই গ্রামের নবীর মিয়া ও মুকিত মিয়ার বাড়িতে এবং স্থানীয় কালাচান মন্দিরে দর্শনার্থীদের সুবিধার্থে টিউবওয়েল বসাতে গেলে সেখানেও একইভাবে গ্যাস উঠতে থাকে। এরপর থেকে টিউবওয়েল বসাতে গেলে গ্যাস উঠার আতংক বিরাজ করে আসছে। এর ফলে অনেক স্থানে ভয়ে টিউবওয়েল বসাতে থেকে বিরত থাকছেন স্থানীয় লোকজন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অবগত হয়েছি, একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com