শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আবুল হাসেম মোল্লা মাসুম

  • আপডেট টাইম শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৭০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম। গতকাল শুক্রবার ঢাকাস্থ আওয়ামীলীগের ধানমন্ডি কার্যালয় থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগ ও হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সভাপতি। পঁচাত্তর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে যখন বর্তমান সুযোগ সন্ধানীরা নিজেদের আত্মগোপন করে উইন-উইন সিচুয়েশনাল রাজনীতিতে মত্ত ছিল ঠিক তখনই বাংলাদেশ বাংলাদেশ আওয়ামীলীগের চরম দুর্দিনে হবিগঞ্জ জেলা ছাত্রলীগকে সুসংগঠিত করে তিনি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তিতে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা যুবলীগের সভাপতির দায়িত্বভার গ্রহন করে তৃণমূলে আওয়ামী রাজনীতি পুনরুজ্জীবিত করেন। গত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই হবিগঞ্জ-৩ আসনে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এ্যাডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলিগের প্রার্থীতার ঘোষণা দিয়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com