বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের কারা মুক্তিতে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এবং বিগত পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম মানুষের ভালবাসা ও দেয়ায় স্বল্পসময়ের মাঝে কারাগার থেকে মুক্ত হওয়ায় মুরারবন্দ দরবার শরীফসহ বিভিন্ন মসজিদে শোকরানা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বাদ মাগরিব এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই আতাউর রহমান সেলিম চলে যান চুনারুঘাট উপজেলার মুরারবন্দে অবস্থিত সিপাহসালার সৈয়দ নাছির উদ্দিন (র.) এর মাজারে। সেখানে তিনি জিয়ারত করার পর বাদ মাগরির মিলাদ মাহফিলে যোগদান করেন। সেখানে দলীয় নেতৃবৃন্দ ও তার পরিবারের সদস্যরাও উপস্থত ছিলেন। এছাড়াও হবিগঞ্জ কোর্ট মসজিদ, চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সওদাগর মসজিদ, বাজার স্টেশন মসজিদেও শোকরানা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ তার বাসায় উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান। দুঃসময়ে পাশে থাকার জন্য উপস্থিত নেতাকর্মীকে তিনি ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com