বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুর পিতা কামাল মিয়া জানান, তার শিশু সন্তান গতকাল দুপুরে বাড়ির পার্শ্ববর্তী আখঁ ক্ষেতের পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী মৃত আজগর আলীর পুত্র রিপন শিশুটিকে বিস্কুট খাওয়ার প্রলোভন দিয়ে ক্ষেতের ভিতরে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এক পর্যায়ে শিশুর পরিবারের লোকজন খোজাখুজি করে তাকে আখ ক্ষেতের ভেতরে পেয়ে সদর হাসপাতাল এনে ভর্তি করে।
অপরদিকে, বিষয়টি সমাধান করার জন্য স্থানীয় মাতব্বরা দিনভর চেষ্টা চালায়। কিন্তু শিশুর শারিরীক অবস্থার অবনতি হলে আপোষ না মেনে পরিবারের লোকজন শিশুকে হাসপাতালে ভর্তি করায়। স্থানীয় সূত্র জানায়, ওই বাড়ির আবুল হোসেন ও আব্দুল হাইর মাঝে বাড়ির বেচা-কেনা নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এ কারণে স্থানীয়রা মনে করছেন বিষয়টি রহস্যজনক হতে পারে।
এ ব্যাপারে বাহুবল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, বিষয়টি শোনে পুলিশ পাঠঅনো হয়েছিল বাহুবল হাসপাতালে কিন্তু সেখানে তাদেরকে পাওয়া যায়নি। আমরা রাতেই হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে গিয়ে বিস্তারিত জানবো। তবে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি। আমরা আইনানুগ ব্যবস্থা নিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com