সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে ভোক্তা অধিদপ্তরের অভিযান ॥ ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
  • ৬৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার বিকালে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে চুনারুঘাট পৌর শহরে এই অভিযান চালানো হয়। অভিযানে উত্তর বাজার এলাকায় ফিজিসিয়ান স্যাম্পল ঔষুধ বিক্রি ও প্যাকেটের গায়ে মূল্য লেখা না থাকায় খাদিজা মেডিকেল ফার্মেসিকে ২ হাজার টাকা, দক্ষিণ বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ, ঢাকনাবিহীন খাবার ও মূল্য তালিকা না থাকায় নুরে মদিনা রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, মাছ বাজারের কাউছার মিয়া এবং শাকিল মিয়াকে ওজনে কম দেওয়ার অপরাধের ৩০০ ও ২০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া চুনারুঘাটের বিভিন্ন পোল্ট্রির দোকান, মুদির দোকান ও কাছাবাজারে ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com