শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

ইনাতগঞ্জের সাবেক চেয়ারম্যান জামাত নেতা জেহাদী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৭৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায় নেতা ইনাতগঞ্জ ইউনিয়নের মনসুর গ্রামের মাসুদ আহমদ জেহাদী (৬০) কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার বিকেলে ইনাতগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখিত সময়ে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁনের নেতৃত্বে এসআই এমরান হোসেন, এএসআই অনিক হোসেন, এএসআই রুবেল হোসেনসহ একদল পুলিশ ইনাতগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা করেন। ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন জানান, মাসুদ আহমেদ জেহাদী জামায়েতে ইসলামী ইনাতগঞ্জের শীর্ষ নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতাকৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com