মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে শতাধিক যুবকের যুবলীগে যোগদান

  • আপডেট টাইম বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৬৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজীর হাতে ফুলের তোড়া দিয়ে গজনাইপুর ও দেবপাড়া ইউনিয়নের শতাধিক যুবক আওয়ামী যুবলীগে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তারা যোগদান করেন। জানা যায়, উল্লেখিত সময় গজনাইপুর ইউনিয়নের ও দেবপাড়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের শতাধিক যুবক বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবনেতা গোলজার হোসেনের নেতৃত্বে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজীর হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জহুরা রওশন জেবীন রুবা, আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোহিত চৌধুরী, গজনাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জমসেদ আলী, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুকুদ, সাবেক মেম্বার জুনেদ মিয়া, ছুরুত আলী, নেছার আলী, আলতা মিয়া, সাইদুল হক ঘোরী, ঝুনুর মিয়া, আজাদ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com