মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মিরপুর ইউনিয়ন তাঁতীলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ৭৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা তাঁতীলীগকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়ন তাঁতীলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা তাঁতীলীগের অস্থায়ী কার্যালয়ে শাহাজাহান মিয়াকে আহ্বায়ক, জালাল উদ্দিন সাজু, আলমগীর হোসেন, মোছাব্বির হোসেন, নজরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও ফেরদৌস রহমান ওয়াদুদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক অনুমোদন করেন বাহুবল উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক শেখ মোঃ রাসেল আহমদ ও সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া, বাহুবল উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ। উক্ত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com