বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৭৩৪ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরের বড় বহুলা গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী ইশা আক্তার (৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের বাগান বাড়ীর শাহজাহান মিয়ার কন্যা। সূত্রে জানা যায়, নিহত ইশা হবিগঞ্জ শহরের মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। পরিবারের সকলের অগোচরে গতকাল রাতের কোন এক সময় ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগায়। রাত ৯ টার দিকে পরিবারের লোকজন তাকে ফ্যানে ঝুলতে দেখে খুলে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসাক তাকে মৃত ঘোষনা করে।
পরে ইশার বাবা কর্তৃপক্ষকে না জানিয়ে তাকে বাড়ী নিয়ে যায়। এমন খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই নাজমুল ঘটনাস্থলে পৌছে লাশ দাফনে বাধা দেন এবং লাশটি মর্গে নিয়ে আসেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারছেন না। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com