সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

প্যারিসে নবীগঞ্জ সমাজ কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৮৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ফ্রান্সের প্যারিসে নবীগঞ্জ সমাজ কল্যাণ সমিতি নামে একটি সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রেখে সঞ্চালনা শুরু করেন, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মনসুর আলী, এতে বক্তব্য দেন নবীগঞ্জ সমাজ কল্যাণ সমিতির সভাপতি শেখ আরিফ হোসেন, সিনিয়র সহসভাপতি রাসু রহমান, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ, কামরুল জামান বাবুল, জাহির আহমেদ, আসাব চৌধুরী, সদস্য সলিমুল্লাহ, মাসুম আহম্মেদ ও কামরুল হাসান সেলিম, মহসিন উদ্দিন খাঁন লিটন, দুলাল আহমেদ, সোহাদ আহমেদ, সুলতান আহমেদ, সৈয়দ সোহান আহমেদ, রিঞ্জল আহমেদ, জুনেদ মিয়া, মিনহাজ মিয়া, জনি আহমেদ প্রমুখ।
সংগঠনের সভাপতি শেখ আরিফ হোসেন তার বক্তব্যে বলেন, আমাদের এই সংগঠন গঠন করা হয়েছে শুধু মাত্র বাংলাদেশের অসহায় ও গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এ সংগঠনের সকল সদস্য মাসিক চাঁদা দিয়ে এই সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তুলবো এবং সঞ্চিত অর্থ দিয়ে দেশের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।
আলোচনা শেষে মিলাদ মাহফিল ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়ার মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন লাকর্নভ মসজিদের ইমাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com