বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আতাউর রহমান সেলিমকে কারাগারে প্রেরণ করায় জেলা যুবলীগের নিন্দা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ৫৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। গতকাল বিকেলে জেলা যুবলীগের এক কর্মী সভায় এই নিন্দা জানানো হয়। সভায় বক্তারা বলেন, যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম হবিগঞ্জে আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত প্রাণ। যুবলীগকে হবিগঞ্জের প্রত্যন্ত এলাকা পর্যন্ত সংঘটিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন তিনি। তারা বলেন, মিথ্যা একটি মামলায় যুবলীগের এই নেতাকে সাজা প্রদান করা হয়েছে, এটা মেনে নেয়া যায় না। অবিলম্বে তারা আতাউর রহমান সেলিমের মুক্তির দাবি জানান এবং নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি সজল রায়, গৌতম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, এডঃ আনিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com