বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নোয়াখাল গ্রামে ডাকাতির সাথে জড়িত আরো ২ জন আটক

  • আপডেট টাইম বুধবার, ২ এপ্রিল, ২০১৪
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামের আব্দুল মতলিবের বাড়িতে ডাকাতির সাথে জড়িত আরো ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে-হবিগঞ্জ শহরতলীর মজলিসপুর গ্রামের আব্দুন নুরের ছেলে তাজুল ইসলাম (২৫) ও বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের রফিক মিয়ার ছেলে রঙ্গু মিয়া (২৭)। এ নিয়ে এ ডাকাতির সাথে জড়িত মোট ৫জনকে আটক করা হল। গতকাল বিকেলে হবিগঞ্জ থানার এসআই ইন্দ্রনীল, এসআই ইকবাল বাহার ও এসআই রাশেদুলের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ২ জনকে আটক করা হয়। তাদের আটক করতে গিয়ে এসআই ইকবাল বাহার ও এসআই রাশেদুল ইসলাম আহত হন।
উল্লেখ্য যে, গত ২৯ মার্চ দিবাগত রাতে নোয়াখাল গ্রামের আব্দুল মতলিবের বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ডাকাতরা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com