বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মালয়েশিয়ায় বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে আড়াই লাখ বাংলাদেশি

  • আপডেট টাইম বুধবার, ২ এপ্রিল, ২০১৪
  • ৫৮০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী দুই লাখ ৬৭ হাজার বাংলাদেশিকে বৈধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি। অবৈধ বাংলাদেশিদের বৈধ করে নিতে এরই মধ্যে পরিকল্পনা (অ্যামনেস্টি স্কিম) গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব তথ্য জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় বর্তমানে ১৪ লাখ বৈধ বাংলাদেশি রয়েছে জানিয়ে আহমেদ জাহিদ বিন হামিদি বলেন, মালয়েশিয়ায় ২২ লাখ অভিবাসী রয়েছে। এরমধ্যে ১৪ লাখ বাংলাদেশি। ২ লাখ ৬৭ হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধ করার পরিকল্পনা চলছে জানিয়ে তিনি বলেন,‘বাংলাদেশ থেকে আরো দেড় লাখ কৃষি শ্রমিক নেওয়ার কথা এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।‘ মালয়েশিয়ার সরকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভিসা প্রসেস আরো সহজ করার পাশাপাশি আগের মতো এরাই ভাল ভিসা চালুর চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানান জাহিদ বিন হামিদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com