বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এমপি কেয়া চৌধুরীকে নৌকার প্রার্থী হতে তৃণমূলের আহবান

  • আপডেট টাইম শনিবার, ২০ অক্টোবর, ২০১৮
  • ৫২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ লাকড়িপাড়া গ্রামে উঠান বৈঠক শেষ করে সাটিয়াজুরী বাজারে পথসভায় উপস্থিত হন এমপি কেয়া চৌধুরী। গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এসব সভায় নৌকা প্রতীক নিয়ে এসে সংসদ নির্বাচনে প্রার্থী হতে তৃণমূলের লোকেরা দাবী জানিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন-আমাকে আপনারা ভালবাসেন। তার প্রমাণ পাচ্ছি। আমি নির্বাচিত এমপি না হয়েও তৃণমূলকে সাথে নিয়ে ব্যাপক উন্নয়ন করতে পেরেছি।
তিনি বলেন-আপনাদের দাবীর প্রতি সম্মান জানাই। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিলে আশা করি সবাই ভোট দিয়ে জয়ী করবেন। পরিশেষে চলমান উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি তিনি আহবান জানিয়েছেন। এতে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ এলাকার মুরুব্বীসহ তৃণমূলের লোকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com