বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৭৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা কমিটির নেতৃবৃন্দসহ পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন ছিল ক্ষুধা ও দরিদ্রমুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম যার যার উৎসব সবার। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘেœ পালন করতে পারেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ডাঃ নাজরা চৌধুরী, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com