বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

৩ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ স¤পদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান, উপজেলা প্রকৌশলী মোঃ ওবায়দুল বাশার, ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, আক্তার হোসেন এবং তাজ উদ্দিনসহ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং নানা শ্রেনি-পেশার লোকজন।
নির্মাণ কাজ উদ্বোধনের পূর্বে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তৃতা করেন এমপি আবু জাহির। এ সময় ভবনটি নির্মাণে যাতে কোন ধরণের অনিয়ম না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com