শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচং উপজেলা নির্বাচন চলাকালে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের হামলায় অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থক আহত

  • আপডেট টাইম বুধবার, ২ এপ্রিল, ২০১৪
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচনের জের ধরে হামলায় স্কুল ছাত্র জাকারিয়া নামে এক কিশোর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ দুপুর সাড়ে ১২ টার দিকে বানিয়াচং উপজেলার বড়আব্দা গ্রামে।
অভিযোগে জানা যায়, উপজেলা নির্বাচন চলাকালে মতুরাপুর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জাকারিয়া বড়আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন খানের সমর্থক হিসেবে ভোটারদের তালিকা অনুসন্ধানের কাজ করছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম চৌধুরীর সমর্থক বড়আব্দা গ্রামের সাবেক মেম্বার আশরাফ উদ্দিনের পুত্র শরীফ উদ্দিন এসে জাকারিয়াকে ইকবাল খানের তালিকা অনুসন্ধান কাজ করতে নিষেধ করে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে শরীফ উদ্দিনের ভাই নুর উদ্দিন ক্ষিপ্ত হয়ে জাকারিয়াকে মারধর শুরু করে। এতে যোগ দেয় শরীফ উদ্দিনও। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এসে জাকারিয়াতে হামলাকারীদের কবল থেকে রক্ষা করে। আহত জাকারিয়াকে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com