বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হককে সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ২ এপ্রিল, ২০১৪
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চতুর্থ বারের মতো হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সৈয়দ আহমদুল হককে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলার কেসি সেবা কেন্দ্র ও কলিমনগর এলাকাবাসী। গতকাল বিকালে কলিমনগর গ্রামে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ইউপি মেম্বার আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি সৈয়দ আহমদুল হক। এতে বক্তব্য রাখেন ছালেক মিয়া, হাজী আব্দুল গণি, মেম্বার জামাল মিয়া, বিশিষ্ট আলী মিয়া, বাবুল মিয়া, আবুল কালাম, সামছুল হক, জহুর আলী, মেম্বার জিতু মিয়া, জয়নাল আবেদীন, ওয়াহিদ মিয়া, সোহেল মিয়া, হেলাল মিয়া, মিন্টু, দুলাল, সোহাগ, শাহেদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আহমদুল হক বলেন, হবিগঞ্জ সদর উপজেলাবাসী আমাকে যে সম্মান দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। তিনি আগামী দিনের পথ চলায় সব শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com