বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মেয়র গউছের পূজা মন্ডপ পরিদর্শন

  • আপডেট টাইম বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৫৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মঙ্গলবার মহাসপ্তমীর রাতে মেয়র আলহাজ্ব জি, কে গউছ মাছুলিয়া-জঙ্গলবহুলা পূজা মন্ডপ হতে পরিদর্শন শুরু করেন। পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ মেয়র আলহাজ্ব জি কে গউছকে ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানান। পরে মেয়র একে একে পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন। তিনি রবিদাস পাড়া, ঘোষপাড়া গোপীনাথ জিউর আখড়া, তারা পুকুর পাড়, চৌরঙ্গী পূজা মন্ডপ, ত্রিনয়নী পূজা মন্ডপসহ বিভিন্ন মন্ডপে নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেন। পূজা মন্ডপের নেতৃবৃন্দ শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পৌরসভার বিশেষ নাগরিক সেবা প্রদানের জন্য পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেয়র বলেন আমি যত পূজা মন্ডপে গিয়েছি সর্বত্র দেখেছি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে। তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। হবিগঞ্জ পৌর এলাকায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্নভাবে পূজা উৎসব উদযাপনের মধ্য দিয়ে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রতি আরো জোরদার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com