বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

শচী অঙ্গণ ধামে কুমারী পূজার ব্যাপক আয়োজন

  • আপডেট টাইম বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার বাহুবল উপজেলার জয়পুরে অবস্থিত জেলার সবচেয়ে বড় সনাতন ধর্মালম্ভীদের তীর্থ স্থান শ্রী শ্রী শচী অঙ্গণে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। অগনিত ভক্তের পুজা অর্চনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজার মহাঅষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজায় এ বছর ১১ বছর বয়সী এক কণ্যা শিশু কুমারী হিসাবে পূজিত হবেন। বয়স অনুসারে তার নামকরণ করা হয়েছে রুদ্ররানী। তবে কুমারীর পরিচয় প্রকাশ করেনি আয়োজকরা।
আয়োজক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টার মাঝে শেষ হবে কুমারী পূজা। এ উপলক্ষে শচী অঙ্গণ ধামে আয়োজন করা হয়েছে ব্যাপক অনুষ্ঠান। বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসাবে সেখানে উপস্থিত থাকবেন। ভক্তদের ব্যাপক সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। শুধু হবিগঞ্জ থেকে নয়, জেলার বাহিরের প্রচুর লোকসমাগম ঘটবে সেখানে।
বাহুবল পুজা উদযাপন পরিষদের সভাপতি নিরঞ্জন সাহা নিরু জানান, সকাল ১১টার দিকে ঢাক ঢোল ও শংখ বাজিয়ে উলুদ্ধনির মাধ্যমে কুমারীকে দেবী সাজিয়ে আনা হবে পূজার বেদীতে। বসান হবে সুসজ্জিত আসনে। এরপর শুরু হবে পূজা অর্চনা। ১২টার মাঝে শেষ হবে সকল আনুষ্ঠানিকতার। এর আগে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হবে। হাতে দেয়া হয় ফুল, কপালে সিঁদুরের তিলক এবং পায়ে আলতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com